মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার! চরম ক্ষতি সেনসেক্স-নিফটির, ধুয়ে মুছে সাফ কোটি কোটি টাক

সপ্তাহের শুরুতেই বিনিয়োগকারীদের মুখে আঁচ! সোমবার সকাল ৯টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। সেনসেক্স এক ধাক্কায় ৩০০০ পয়েন্টের কাছাকাছি পড়ে গেল, নিফটিও পিছলে গেল প্রায় ১০০০ পয়েন্ট। বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি এবং ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের আঁচেই এমন বিপর্যয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সকালেই সেনসেক্স পড়ে ২৫৬৫.৭৪ পয়েন্ট, দাঁড়ায় ৭২,৭৯৯.৯৫-এ। একই সময়ে নিফটি পড়ে ৮৩১.৯৫ পয়েন্ট, এসে দাঁড়ায় ২২,০৭২.৫০-এ। সকাল ১০টার মধ্যেই সেনসেক্স প্রায় ২৭০০ পয়েন্ট এবং নিফটি ২২ হাজারের ঘরে নেমে আসে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মল এবং মিড ক্যাপ শেয়ার।
🔻 স্মল ক্যাপ: ১০% পর্যন্ত পতন
🔻 মিড ক্যাপ: ৭.৩% পতন

বড় সংস্থার শেয়ারেও লেগেছে এই ধসের ধাক্কা—

টাটা স্টিল: ১১.২৫% কমেছে

টাটা মোটরস: ৮.২৪% পতন

টেক মাহিন্দ্রা: ৬.৭০% কমেছে

ইনফোসিস ও এইচসিএল টেক: ৬% এর বেশি পতন

এই ধাক্কা শুধু ভারতের বাজারেই সীমাবদ্ধ নেই। রক্তাক্ত হয়েছে এশিয়ার অন্যান্য শেয়ার বাজারও।
ওয়াল স্ট্রিটে:

S&P 500 ফিউচারে ৪.৩১% পতন

Nasdaq-এ ৫.৪৫% পতন

🇯🇵 জাপান: Nikkei ইনডেক্সে ৭% এর বেশি পতন
🇰🇷 সিওল: Kospi সূচক পড়েছে ৪.৮%

বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের সতর্ক থাকার সময় এখনই। আন্তর্জাতিক অনিশ্চয়তা এবং মার্কিন নীতির প্রভাব শেয়ার বাজারে ভয়ঙ্করভাবে পড়তে শুরু করেছে।