ভয়ঙ্কর দুর্ঘটনা, শিউরে উঠবেন
August 15, 2022

আজ দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। দিনটিকে নানাভাবে উদযাপন করছে দেশের সকল জনগণ। আর এরই মধ্যে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির ছাদে তেরঙ্গা ঝান্ডা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউজিং এলাকায়।
ইঞ্জিনিয়ারিং ছাত্রের নাম সৌমিক দত্ত। বয়স ২০। ছুটিতে বাড়ি এসেছিলেন সৌমিক দত্ত। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির ছাদে পতাকা লাগাতে গিয়েছিলেন সৌমিক। বৃষ্টি হচ্ছিল। তারই মধ্যে ছাদে গিয়েছিলেন তিনি। সেখানে বিদ্যুতের তারের খোলা অবস্থায় বাইরে পড়েছিল।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই ছিটকে পড়েন সৌমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সৌমিক দত্তের দেহ নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।