ATM থেকে টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন, গ্রাহকদের জন্য নতুন চার্জ কাঠামো! নূন্যতম ব্যালেন্স কত রাখবেন জেনেনিন?

এটিএম (ATM) থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বড়সড় নিয়ম পরিবর্তন করল বিভিন্ন ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং এইচডিএফসি (HDFC)-এর মতো প্রথম সারির ব্যাঙ্কগুলি এটিএম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম ও চার্জ কাঠামো চালু করেছে। এর ফলে এটিএম থেকে টাকা তোলার আগের নিয়মগুলির পরিবর্তন হল।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের জন্য এটিএম ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে। এখন থেকে এসবিআই গ্রাহকেরা তাদের নিজস্ব এটিএম থেকে মাসে ৬ বারের বেশি টাকা তুললে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ দিতে হবে। শুধু তাই নয়, এসবিআই ছাড়া অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যদি গ্রাহকেরা ৩ বারের বেশি টাকা তোলেন, তবে প্রতি লেনদেনে ২০ টাকা চার্জ ধার্য করা হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও (PNB) তাদের গ্রাহকদের জন্য একই পথে হেঁটেছে। পিএনবি গ্রাহকদের ক্ষেত্রে, নিজেদের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫ বারের বেশি টাকা তুললে ১০ টাকা চার্জ লাগবে। পাশাপাশি, অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বারের বেশি টাকা তুললে গ্রাহকদের ২০ টাকা চার্জ দিতে হবে।

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইসিআইসিআই (ICICI) ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কও এটিএম ব্যবহারের ক্ষেত্রে নতুন চার্জ কাঠামো চালু করেছে। এই ব্যাঙ্কগুলির গ্রাহকেরা যদি তাদের নিজস্ব এটিএম থেকে টাকা তোলেন, তবে প্রতি লেনদেনে ২১ টাকা চার্জ দিতে হবে। অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রেও একই চার্জ, অর্থাৎ ২১ টাকা ধার্য করা হবে।

শুধু এটিএম থেকে টাকা তোলাই নয়, ডেবিট কার্ডের ক্ষেত্রেও নতুন চার্জ কাঠামো চালু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কিছু ডেবিট কার্ডের ক্ষেত্রে যোগদান ফি ৩০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়াও, বার্ষিক ফি ১২৫ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত এবং ডেবিট কার্ড প্রতিস্থাপনের জন্য ৩০০ টাকা ফি নেওয়া হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) ডেবিট কার্ডের ক্ষেত্রে যোগদান ফি ২৫০ টাকা, বার্ষিক ফি ৫০০ টাকা এবং কার্ড প্রতিস্থাপনের জন্য ১৫০ টাকা ধার্য করা হয়েছে। এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ডেবিট কার্ডের যোগদান ফি এবং বার্ষিক ফি ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে, এবং প্রতিস্থাপন ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ডেবিট কার্ডের যোগদান ফি সর্বোচ্চ ১৯৯৯ টাকা পর্যন্ত এবং বার্ষিক ফি ৯৯ টাকা থেকে ১৪৯৯ টাকা পর্যন্ত নেওয়া হবে। পিন রিজেনারেশনের জন্য সমস্ত ব্যাঙ্কই গ্রাহকদের কাছ থেকে ৫০ টাকা চার্জ ধার্য করবে।

বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃক এটিএম এবং ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই নতুন চার্জ কাঠামো কার্যকর হওয়ার ফলে গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলেই অতিরিক্ত চার্জ গুণতে হবে গ্রাহকদের।