OMG! এবার AI কন্ডোম এনে বাজিমাত ম্যানফোর্সের, কী ভাবে কাজ করবে এই কন্ডোম? দেখুন ভিডিও

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ঢুকে পড়ছে প্রায় সব ক্ষেত্রেই। কিন্তু কখনও কি ভেবেছেন, কন্ডোমেও এআই থাকতে পারে? শোনার পর বিস্মিত লাগলেও, বিখ্যাত কন্ডোম প্রস্তুতকারী সংস্থা ম্যানফোর্স বাজারে আনতে চলেছে বিশ্বের প্রথম এআই-পাওয়ারড কন্ডোম।
এই বিশেষ কন্ডোমের নাম ‘ম্যানফোর্স ডট এআই’। সংস্থার দাবি, এটাই হবে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কন্ডোম, যা যৌন অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে।
কীভাবে কাজ করবে এই এআই কন্ডোম?
এই কন্ডোমের গঠন ও কার্যপ্রণালী সাধারণ কন্ডোমের থেকে একেবারেই আলাদা। এতে থাকছে ইনটেলিজেন্স গ্রিড ও লোকালাইজড সারফেস যা সঙ্গমের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
✅ ১৮৬৯টি বিশেষ ডট: সাধারণ কন্ডোমের তুলনায়, এতে থাকছে বিশেষ ডটেড সারফেস যা অধিক সংবেদনশীলতা প্রদান করবে।✅ এআই সমৃদ্ধ মাইক্রোচিপ: কন্ডোমের মধ্যে থাকা মাইক্রোচিপ সঙ্গমের সময় প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করবে।✅ প্রেসার অ্যাডাপটিভ ফিট: এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত চাহিদা অনুযায়ী ডটগুলির ভাইব্রেশন নিয়ন্ত্রণ করা যাবে।✅ ফ্লেক্সিফিট এআই ৩৬০ ডায়ানামিক মডিউলেশন: এটি ব্যবহারকারী অনুযায়ী সহজে ফিট হওয়ার সুবিধা দেবে।
এই কন্ডোমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল ‘রিপোর্ট কার্ড’। সংস্থার দাবি, এটি ব্যবহারকারীর পারফরম্যান্স বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করবে।
🔹 সঙ্গমের প্রতিটি মুহূর্তের বিশ্লেষণ: এতে ‘স্যাটিসফ্যাকশন স্কোর’, ‘স্ট্রোক পার মিনিট’, ‘ডিউরেশন’ ইত্যাদি তথ্য পাওয়া যাবে।🔹 কিউআর কোড স্ক্যান করে রিপোর্ট: সঙ্গমের পরে কন্ডোমের বাক্সে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে পাওয়া যাবে পারফরম্যান্স সংক্রান্ত সমস্ত তথ্য।
Introducing the new era of pleasure and protection with the world’s first AI-powered condom – Manforce DOT AI. Coming Soon.#ManforceDotAI #TheFutureOfPleasure #ComingSoon #Manforce #CondomNahiManforceBolo #ManforceCondoms pic.twitter.com/Q2jTTgi8s9
— Manforce Condoms (@ManforceIndia) March 27, 2025
কবে আসছে এই এআই কন্ডোম?
সংস্থা এখনও নির্দিষ্ট করে জানায়নি কবে থেকে বাজারে মিলবে এই অভিনব কন্ডোম। তবে ম্যানফোর্সের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে।
নিঃসন্দেহে, এটি এক নতুন যুগের সূচনা করবে, যা প্রযুক্তির জগতে এক অভিনব সংযোজন।