মেয়ের ছবি না দেখিয়েই ট্রেন্ডিং শ্রীময়ী-কাঞ্চন, অভিনেতার গ্ল্যামার নিয়ে মুখ খুললেন স্ত্রী

টলিউডের অন্যতম চর্চিত জুটি শ্রীময়ী চট্টোরাজ এবং কাঞ্চন মল্লিক আজও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল যেমন তুঙ্গে, তেমনই মাঝে মাঝেই তাঁদের ছবি ও ভিডিও ভাইরাল হতে দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি এই দম্পতির কন্যাসন্তান কৃষভির জন্মের খবর প্রকাশ্যে এলেও, এখনও পর্যন্ত অনুরাগীরা তার মুখ দেখার সুযোগ পাননি।

তবে, জিবলির যুগে দাঁড়িয়ে খানিকটা অন্যরকম চমক দিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি মেয়ের ছবি শেয়ার করার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত অনুরাগীদের হতাশ হতে হয়। যদিও শ্রীময়ীর ঘনিষ্ঠ circle-এর অনেকেই স্টারকিডকে দেখেছেন বলে শোনা যায়, তবে সাধারণের জন্য এখনও তার প্রথম ঝলক অধরা।

এর মধ্যেই, ফের খবরের শিরোনামে উঠে এসেছেন শ্রীময়ী ও কাঞ্চন। সম্প্রতি কাঞ্চন মল্লিকের আসন্ন ছবি ‘পুরাতন’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গেল এই তারকা দম্পতিকে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।

অনুষ্ঠানে কাঞ্চনকে প্রশ্ন করা হয়, স্ত্রী শ্রীময়ীকে তাঁর কেমন লাগছে? উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অভিনেতা বলেন, “আমার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী। সব সময় সুন্দর লাগে।”

পাল্টা শ্রীময়ীর কাছে কাঞ্চনের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি খোলামেলা জবাব দেন। হাসিমুখে শ্রীময়ী বলেন, “আমার তো সব সময় ভাললাগে, নাহলে বিয়ে করতাম? এই এতো অবৈধ্য অবৈধ্য বলা হল, এখন আমরা ট্রেন্ড সেটার।”

এখানেই না থেমে শ্রীময়ী আরও একটি প্রশ্ন ছুঁড়ে দেন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে। তিনি বলেন, “কাঞ্চনকে তো আমার আগে থেকে চেনেন, আমি না হয় ১২-১৪ বছর। বলুন তো গ্ল্যামার বেড়েছে কি না?” শ্রীময়ীর এই রসিকতাপূর্ণ মন্তব্য অনুষ্ঠানে হাসির রোল তোলে।

উল্লেখ্য, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁদের বিয়ে নিয়েও অনেক জলঘোলা হয়েছে। তবে সময়ের সাথে সাথে এই জুটি তাঁদের সম্পর্কের দৃঢ়তা প্রমাণ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ। যদিও তাঁদের কন্যাসন্তানের ছবি দেখার জন্য অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে শ্রীময়ী ও কাঞ্চনের রসায়ন এখনও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।