এবার থাইল্যান্ডকে নিয়ে যৌথ সামরিক মহড়া চালাবে চীন

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পর থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। আগামীকাল রোববার থেকে এ মহড়া শুরু হবে। এরইমধ্যে চীনা জঙ্গিবিমান, বোমারু বিমানও আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাধ্যমে দিয়ে মার্কিন গণমাধ্যম এপি এ জানিয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ফ্যালকন স্ট্রাইক ২০২০ নামে এ সামরিক মহড়া রাজকীয় থাই বিমান বাহিনীর উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে অনুষ্ঠিত হবে। ঘাঁটিটি লাওস সীমান্তের কাছে অবস্থিত।

মহড়ায় যেসব অনুশীলন করা হবে তার মধ্যে থাকবে- এয়ার সাপোর্ট, ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা এবং ক্ষুদ্র ও বৃহদাকারের সেনা মোতায়েন।

এ সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে- পারস্পরিক আস্থা বাড়ানো এবং দুই দেশের মধ্যকার বিমানবাহিনীর বন্ধুত্ব জোরদার করা। পাশাপাশি দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীর এবং চীন-থাইল্যান্ড পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহত রাখা।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর যখন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রচণ্ড রকমের উত্তেজনা চলছে তখন এ মহড়ার আয়োজন করা হলো।

এর আগে, ন্যান্সি পেলোসির সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাইওয়ানের চারপাশজুড়ে অন্তত ছয়টি অঞ্চলে বিশাল সামরিক মহড়া চালায় চীন।