কড়া পদক্ষেপ RBI-র! HDFC সহ পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক-কে বিরাট জরিমানা, গ্রাহকদের কী হবে?

দেশের বেশ কয়েকটি নামী বেসরকারি ব্যাঙ্কের উপর কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নিয়ম লঙ্ঘনের অভিযোগে এইচডিএফসি ব্যাঙ্ক এবং পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক-সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের উপর বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
RBI-এর নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে Know Your Customer (KYC) নীতিগুলি কঠোরভাবে মেনে চলতে হয়। কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক সেই নিয়ম ভঙ্গ করায় তাদের ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সার্ভিস ডিপোজিট অ্যাকাউন্টের নিয়ম না মানার কারণে ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে।
শুধু ব্যাঙ্ক নয়, KLM Axiva Finvest নামক একটি আর্থিক প্রতিষ্ঠানকেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, তারা ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত নিয়ম সঠিকভাবে অনুসরণ করেনি।
RBI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই জরিমানাগুলি শুধুমাত্র ব্যাঙ্কগুলির নিয়ম লঙ্ঘনের কারণে করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না। তবে ব্যাঙ্কগুলিকে ভবিষ্যতে আরও নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।