কেন গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল? জেনেনিন কারণ

আজ, বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। কিন্তু কেন গ্রেফতার হলেন অনুব্রত মন্ডল? সিবিআই এর একটা সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গ্রেফতারির প্রধান কারণ সায়গল হোসেন। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী আগেই গ্রেফতার হয়েছেন।

তাঁর ফোনের কল রেকর্ড ঘেঁটে এবং প্রাক্তন দেহরক্ষী সায়গলকে জেরা করে সিবিআই জানতে পারে, ওই ফোন থেকে গরু পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করতেন খোদ অনুব্রত মন্ডল। বীরভূমের তৃণমূল সভাপতি ঘনিষ্ঠদের জেরা করেও তাঁর বিরুদ্ধে টাকা খাওয়ার তথ্য প্রমান হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, গ্রেফতার হওয়া অনুব্রত মন্ডলকে আসানসোলের বিশেষ আদালতে তোলে সিবিআই। আদালতে একাধিক শারীরিক সমস্যার কথা বলেও রেহাই পেলেন না তিনি। গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত অর্থাৎ ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।