“শান্তির জন্য আমিও…”- গেরুয়া বেশে গঙ্গার ঘাটে গুহায় ধ্যান সোনুর, সন্ন্যাস নিলেন নাকি গায়ক?

বলিউডের খ্যাতনামা গায়ক সোনু নিগম, যিনি ৯০-এর দশক থেকে সঙ্গীত জগতে তাঁর যাত্রা শুরু করেছিলেন এবং আজও সমান জনপ্রিয়। গান গাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ আধ্যাত্মিক, যা তিনি বিভিন্ন সময় তাঁর কথায় প্রকাশ করেছেন। সম্প্রতি সোনু নিগম উত্তরাখণ্ডের ঋষিকেশে পৌঁছান এবং সেখানে গিয়েছিলেন ব্রহ্মপুরীর প্রাচীন শ্রীরাম তপস্থালি আশ্রমে।

১৪ মার্চ, যখন গোটা দেশ হোলি উৎসবের আনন্দে মেতে ছিল, তখন সোনু নিগম গিয়েছিলেন সেই আশ্রমে। সেখানে মা গঙ্গার তীরে আনন্দ ঘাটে বসে এবং গুহায় ধ্যান করেন তিনি। সোনু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সময় কাটানোর একটি কোলাজ ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে আশ্রমের সাধুদের আশীর্বাদ নিতে দেখা যায়। সোনু নিজে বলেন, “আমার জীবন ধন্য ছিল, মা গঙ্গা এবং আমার গত জন্মের সংস্কার আমাকে ডেকেছিল। শ্রী রাম তপস্থলী আশ্রমে গিয়ে এবং সেখানকার সাধুদের আশীর্বাদ পেয়ে আমি ধন্য।”

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

তিনি আরও জানান, আশ্রমের সংলগ্ন গঙ্গার তীরে গুহায় ঢুকে কিছু সময় ধ্যান করেছিলেন। এ জায়গাটি বিশ্বাস করা হয়, ভগবান শ্রী রাম ১২ বছর ধরে এখানে নীরবে তপস্যা করেছিলেন। সোনু বলেন, “আমি এখানে কিছুদিন ধ্যান করে আধ্যাত্মিক শান্তি লাভ করেছি।” আশ্রমের সাধুরা সোনু নিগমকে উত্তরীয়, পুষ্পস্তবক, তুলসীর মালা এবং গোমুখের পবিত্র জল উপহার দেন।

এদিন সোনু রাম গুহা, সনকাদিক গুহা, হনুমান শিলা এবং শ্রী রামের তপস্যাস্থল পরিদর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন তুলসী মানস মন্দিরের মহন্ত রবি প্রপানাচার্য এবং জগৎগুরু দ্বারাচার্য স্বামী দয়ারাম দাস। এরপর সোনু মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন।