Recipe: সন্ধ্যার স্নাক্সে প্লেটে থাকে ডিমের ডেভিল, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

নাম যত কঠিন মনে হোক, তৈরি করা কিন্তু বেশ সহজ। একবার বানিয়ে পুরো মাস ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন মজাদার ডিমের ডেভিল। দেখে নিন, কীভাবে খুব সহজে ও কম উপকরণে এটি তৈরি করবেন।
প্রয়োজনীয় উপকরণ:
১. ডিম – ৪টি২. আলু – ৩-৪টি৩. চিকেন কিমা – ২০০ গ্রাম৪. পেঁয়াজ – এক কাপ৫. ধনিয়া ও জিরার গুঁড়া – ২ চা চামচ৬. কাঁচামরিচ কুচি – ১ চা চামচ৭. ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ৮. মরিচের গুঁড়া – ১ চা চামচ৯. লবণ – স্বাদমতো১০. ব্রেড ক্রামস – পরিমাণমতো১১. তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালী:
প্রথমে ডিম ও আলু ভালোভাবে সিদ্ধ করে নিন। চিকেন কিমা চাইলে সিদ্ধ করে নিতে পারেন কিংবা কাঁচা ব্যবহার করতে পারেন। তবে আগে থেকে হালকা সিদ্ধ করলে দ্রুত রান্না ও সংরক্ষণ সহজ হবে। সিদ্ধ ডিম দুটি ভাগ করে কেটে রাখুন।
এরপর কড়ায় তেল গরম করে পেঁয়াজ ভাজুন। সোনালি রং হলে কিমা ও সিদ্ধ করা আলু যোগ করুন। এরপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পুর তৈরি হলে ধনেপাতা মিশিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করুন।
ঠান্ডা হয়ে গেলে, কাটা ডিমগুলোর চারপাশে পুর মাখিয়ে নিন। ভালোভাবে মাখালে এটি ডিম্বাকৃতি হবে। ব্যাটারের জন্য একটি ডিমের সঙ্গে ময়দা ফেটিয়ে নিন। এতে ডুবিয়ে, ব্রেডক্রাম্ব লাগিয়ে দিন। এরপর ফ্রিজে এক ঘণ্টা রাখুন।
প্যানে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন ডিমের ডেভিল। গরম গরম পরিবেশন করুন সালাদ ও সসের সঙ্গে। সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রেখে পরে খেতে পারেন।