সুপ্রিম কোর্টে নূপুরের আর্জি মঞ্জুর, সমস্ত এফআইআর তদন্ত করবে দিল্লি পুলিশ
August 10, 2022

প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানার দায়ের হওয়া সমস্ত এফআইআর একত্র করে তদন্ত করবে দিল্লি পুলিশ। আজ, বুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়।
সেই এফআইআর একত্র করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা।
উল্লেখ্য, নূপুরের বিরুদ্ধে এই মামলার প্রথম এফআইআর দায়ের হয়েছিল দিল্লিতে। নূপুর শর্মা আর্জি করেছিল, যেহেতু প্রথম এফআইআর দিল্লিতে দায়ের হয়েছে, তাই পরবর্তী কালে অন্যান্য রাজ্যে আরও যত এফআইআর দায়ের হয়েছে, তা একত্র করে দিল্লির মামলার সঙ্গে যুক্ত করা হোক। আজ, বুধবার সুপ্রিম কোর্ট সেই আর্জি মঞ্জুর করেছে।