লজ্জাজনক! বিচারপতির সামনেই উকিলের ল্যাপটপে নগ্ন মহিলার ভিডিও! অতঃপর…

কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবের শুনানি চলছিল। আদালতে উপস্থিত ছিলেন বিচারক, উকিল, এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। ঠিক তখনই ঘটে গেল এক অস্বস্তিকর ও লজ্জাজনক ঘটনা।

সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করছিলেন আইনজীবী মারলিন ওরজুয়েলা। তিনি একটি ভিডিয়ো চালানোর সময় প্রথমে দেখান, যেখানে এক বামন ব্যক্তি মদের ক্যান হাতে নিয়ে গানের তালে নাচছেন। প্রথম ভিডিয়োর ধাক্কা সামলানোর আগেই ঘটে যায় আরও বড় বিপত্তি। এরপর চালু হয় এক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত উলঙ্গ মহিলার ভিডিয়ো।

ঘটনার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে ভিডিয়ো বন্ধ করেন ওরজুয়েলা। নিজের ভুল বুঝতে পেরে আদালতের কাছে ক্ষমা চেয়ে বলেন,“ধর্মাবতার, আমি ক্ষমাপ্রার্থী! কল রেকর্ড চালানোর কথা ছিল, কিন্তু ভুলবশত ভিন্ন ক্লিপ চালিয়ে ফেলেছি।”

তাঁর সহকর্মী মিরিয়া লোপেজ বিষয়টি ব্যাখ্যা করে জানান,“আমাদের কাছে ৫৭টি অডিয়ো ও ভিডিয়ো ফাইল ছিল। তাই এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে।”

ঘটনা ঘটতেই আদালতে হাসির রোল ওঠে। উপস্থিত অনেকেই নিজেদের হাসি চাপাতে পারেননি। তবে গম্ভীর ছিলেন আলভারো উরিবে।

আলভারো উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি FARC বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর নীতির জন্য পরিচিত। বর্তমানে তিনি কলম্বিয়ার ডানপন্থী রাজনীতির অন্যতম মুখ।

এই অস্বস্তিকর ভুলের পর আদালতে কিছুক্ষণের জন্য শুনানি বন্ধ রাখা হয়। তবে এই ঘটনা আইনজীবীদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে।