হোলির ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালু করলো ভারতীয় রেল, রইলো আপডেট

হোলির সময়ে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে ভারতীয় রেলওয়ে বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা করেছে। এই বিশেষ ট্রেনগুলির লক্ষ্য হল উৎসবের মরশুমে মানুষকে তাদের প্রিয়জনদের সাথে উদযাপনে যোগ দিতে সাহায্য করা।
কোন রুটে চলবে এই বিশেষ ট্রেন?
ভারতীয় রেলওয়ে মুম্বাই, পুনে, দিল্লি সহ অন্যান্য প্রধান শহর থেকে বিভিন্ন গন্তব্যের দিকে হোলি স্পেশাল ট্রেন চালু করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে:
দিল্লি থেকে বিভিন্ন গন্তব্যে:
- ট্রেন নম্বর ০৪০১২: দিল্লি জংশন থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে, পরেরদিন বিকেল ৪:৩০টায় দ্বারভাঙ্গা পৌঁছাবে।
- ট্রেন নম্বর ০৪০৬২: দিল্লি জংশন থেকে রাত ১১:৫৫ মিনিটে ছাড়বে, পরেরদিন বিকেল ৪:৪০ মিনিটে পাটনা জংশন পৌঁছাবে।
- ট্রেন নম্বর ০৩৬৯৮: দিল্লি জংশন থেকে সকাল ৮:৫৫ মিনিটে ছাড়বে, ওইদিনই রাত ১২:৩০ মিনিট নাগাদ গয়া জংশন পৌঁছাবে।
- ট্রেন নম্বর ০৪৪০৪: দিল্লি জংশন থেকে সন্ধ্যা ৮:৪০ মিনিটে ছাড়বে, পরেরদিন ভোর ৪:১০ মিনিট নাগাদ রীঙ্গস জংশন পৌঁছাবে।
আনন্দ বিহার থেকে বিভিন্ন গন্তব্যে:
- ট্রেন নম্বর ০৪০৭০: আনন্দ বিহার স্টেশন থেকে রাত ১২:২০ মিনিটে ছাড়বে, পরেরদিন সন্ধ্যা ৭:৫০ মিনিটে রাজগীর পৌঁছাবে।
- ট্রেন নম্বর ০৫২০৪: আনন্দ বিহার স্টেশন থেকে সকাল ৯:২০ মিনিটে ছাড়বে, পরেরদিন ভোর ৫:০০টায় মুজাফ্ফরপুর জংশন পৌঁছাবে।
মুম্বই – বেনারস:
- ট্রেন নম্বর ০১০১৩: ১৩ মার্চ, রাত ১০:৩০ মিনিটে মুম্বাই থেকে ছাড়বে।
- ট্রেন নম্বর ০১০১৪: ১৫ মার্চ, সকাল ৮:০০ মিনিটে বেনারস থেকে ফিরবে।
পুনে – দানাপুর:
- ট্রেন নম্বর ০১৪১৯: ১১ মার্চ, সন্ধ্যা ৭:৫৫ মিনিটে পুনে থেকে ছাড়বে।
- ট্রেন নম্বর ০১৪২০: ১৩ মার্চ, সকাল ৬:৩০ মিনিটে দানাপুর থেকে ছাড়বে।
দানাপুর – লোকমান্য তিলক টার্মিনাস:
- ট্রেন নম্বর ০১০১২: ১১ মার্চ, রাত ৯:৩০ মিনিটে দানাপুর থেকে ছাড়বে।
১৩ মার্চ হোলিকা দহন, ১৪ মার্চ হোলি এবং ১৫ ও ১৬ মার্চ সাপ্তাহিক ছুটির কারণে ভ্রমণের চাপ অত্যধিক থাকবে। তাই ভারতীয় রেলওয়ে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা নিয়েছে।
টিকিট বুকিং ও অতিরিক্ত কোচ সংযোজন
এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।
এই বিশেষ ব্যবস্থার ফলে যাত্রীরা হোলির সময়ে সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যারা এখনও টিকিট কাটেননি, তারা অবিলম্বে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী স্টেশন থেকে টিকিট বুক করতে পারেন।