জানেন কি দেশের কোন রাজ্য সবচেয়ে সস্তায় সোনা বিক্রি হয়? জেনেনিন

গতকালের তুলনায় মঙ্গলবার খানিকটা কমল সোনার দাম। তবে এক মাস ধরে ৮৫,০০০ থেকে ৮৭,০০০ টাকার মধ্যে ওঠানামা করছে সোনার বাজার। জানুয়ারি মাসে লাগাতার মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়েছিল। যদিও সামান্য কমলেও, এখনও সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম সোনার মূল্য দাঁড়িয়েছে—
২২ ক্যারেট: ₹৮০,২০০
২৪ ক্যারেট: ₹৮৭,৪৯০
১৮ ক্যারেট: ₹৬৫,৬২০
দেশের কোথায় সবচেয়ে সস্তায় সোনা বিক্রি হয়?
ভারতের প্রতিটি রাজ্যে সোনার দর ভিন্ন হয় করের পরিমাণ ও চাহিদার ভিত্তিতে। তবে, দেশের মধ্যে সবচেয়ে কম দামে কেরলে সোনা পাওয়া যায়। সেখানে সোনার চাহিদা অত্যন্ত বেশি, কিন্তু মূল্য অন্যান্য রাজ্যের তুলনায় কম।
কেরলে মঙ্গলবারের হিসাবে ১০ গ্রাম সোনার দাম:
২২ ক্যারেট: ₹৮০,২০০
২৪ ক্যারেট: ₹৮০,৫৩০
দেশের সবচেয়ে বেশি দামে কোথায় সোনা বিক্রি হচ্ছে?
সোনার সর্বোচ্চ দাম ধরা পড়েছে রাজধানী দিল্লিতে। মঙ্গলবার দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দর ছুঁয়েছে ৮৮,০০০ টাকার গণ্ডি।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কর ব্যবস্থা এবং চাহিদার তারতম্যের কারণে বিভিন্ন রাজ্যে সোনার দামের এই পার্থক্য দেখা যায়। তবে আগামী দিনে দাম আরও পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।