দুবাইয়ের মাঠে পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দিল ভারত! হতবাক শোয়েব আখতার

দুবাইয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এই ঐতিহাসিক জয়ের দিনই তৈরি হল নতুন বিতর্ক! পাকিস্তান আয়োজক দেশ হওয়া সত্ত্বেও তাদের কোনও প্রতিনিধি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

আইসিসি চেয়ারম্যান জয় শাহ,
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি,
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া,

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রজার টোয়স।তবে আয়োজক দেশ পাকিস্তানের কোনও প্রতিনিধি সেখানে ছিলেন না, যা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) এক ভিডিও বার্তায় শোয়েব বলেন—”পাকিস্তান আয়োজক দেশ ছিল, কিন্তু তাদের কোনও প্রতিনিধি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন না। এটা খুবই দুঃখজনক। আমার বোধগম্য নয়, কেন এমন হলো। বিশ্বমঞ্চে আমাদের উপস্থিত থাকা উচিত ছিল।”

জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) মুখ্য অপারেটিং অফিসার এবং টুর্নামেন্ট ডিরেক্টর সুমায়ের আহমেদ সৈয়দ তখন দুবাইতেই ছিলেন, কিন্তু তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি।

এদিকে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও পাকিস্তানে কোনও ম্যাচ আয়োজন করা হয়নি। ভারত পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে। তার ওপর ফাইনালের দিনে আয়োজক দেশের কোনও প্রতিনিধি মঞ্চে না থাকায় বিতর্ক আরও তীব্র হয়েছে। পাকিস্তানের ক্রিকেট প্রশাসন কি ইচ্ছে করেই এই অনুষ্ঠানে অংশ নেয়নি, নাকি আইসিসি থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়নি—এ নিয়ে চলছে নানা জল্পনা।

ভারতের ঐতিহাসিক জয়ের আনন্দের মাঝে পাকিস্তানের অনুপস্থিতি এই ট্রফিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিল, যা ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে থাকছে।