২৬ মার্চের আগেই কেওয়াইসি আপডেট করুন, নাহলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট! পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জরুরি নির্দেশ

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জানিয়েছে, সমস্ত গ্রাহকদের ২৬ মার্চ ২০২৫-এর মধ্যে কেওয়াইসি (KYC) আপডেট করতে হবে, নয়তো তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কেওয়াইসি জমা দেওয়ার সময়সীমা ছিল, তবে যারা এই সময়সীমার মধ্যে জমা দেয়নি, তাদের জন্য এখন শেষ দিন বাড়ানো হয়েছে ২৬ মার্চ পর্যন্ত।
ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড, আয়ের প্রুফ, রেজিস্টার্ড মোবাইল নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গ্রাহকরা পিএনবি শাখায় গিয়ে বা পিএনবি ওয়ান অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে কেওয়াইসি আপডেট করতে পারবেন।
ব্যাঙ্ক সতর্ক করেছে যে নির্ধারিত তারিখের মধ্যে কেওয়াইসি জমা না করলে অ্যাকাউন্টের পরিচালনায় সমস্যা হতে পারে। এছাড়া, গ্রাহকদের অনুরোধ করা হয়েছে যে কেওয়াইসি আপডেটের নামে কোনও অজ্ঞাত লিঙ্ক বা অ্যাপ ডাউনলোড না করে, শুধুমাত্র অফিসিয়াল ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করুন, নয়তো সাইবার প্রতারণার শিকার হতে পারেন।