সালমান-রাশমিকার প্রতি ভীষণ খুশি ফারহা খান! জেনেনিন কেন?

বলিউডের বাদশাহ সালমান খান এবং দক্ষিণী সুন্দরী রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’-এর সবচেয়ে আকর্ষণীয় গান ‘জোহরা জবিন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সালমান এবং রাশমিকার জমকালো উপস্থিতি এবং দারুণ কোরিওগ্রাফি এই গানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার ফারাহ খান।
গানটি মুক্তির পর ফারাহ খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি শেয়ার করে লিখেছেন, ‘সিকান্দর-এর জন্য সালমান ও রাশমিকাকে কোরিওগ্রাফি করে আমি দারুণ মজা পেয়েছি।’ তিনি আরও জানিয়েছেন, সালমান এবং রাশমিকার সঙ্গে কাজ করতে গিয়ে তার সময়টা খুব আনন্দের হয়েছে। তাদের নিয়ে কাজ করতে পেরে তিনি প্রচণ্ড খুশি।
‘জোহরা জবিন’ গানটি শুনলেই শরীরে দোলা লাগে। গানের সুর এবং তালের সঙ্গে সালমান ও রাশমিকার প্রাণবন্ত নাচ যেন দর্শকদের মুহূর্তেই মাতিয়ে তোলে। গানটির কোরিওগ্রাফি যেমন দুর্ধর্ষ, তেমনই এর শুটিংও হয়েছে জমকালোভাবে। রাজকীয় সেট, ঝলমলে পোশাক এবং নৃত্যশিল্পীদের এনার্জি গানটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে।
সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন এবং এ আর মুরুগাডসের পরিচালনায় ‘সিকান্দর’ ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। আর এই গানটি মুক্তির পর তা যেন আরও বেশি আগ্রহ বাড়িয়েছে। সালমান খান এবং রাশমিকা মান্দানার অনবদ্য অন-স্ক্রিন রসায়নও দর্শকদের নজর কেড়েছে।
‘জোহরা জবিন’ গানটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। দর্শকরা গানটির প্রশংসা করছেন এবং সালমান-রাশমিকা জুটির নাচের প্রশংসায় পঞ্চমুখ। গানটি বেজে উঠলেই যেন ডান্স ফ্লোরে প্রাণ চলে আসে। সব মিলিয়ে ‘জোহরা জবিন’ গানটি ‘সিকান্দর’ ছবির আরেকটি হাইলাইট হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে।
‘সিকান্দর’ ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। সালমান খান এবং রাশমিকা মান্দানার এই জুটি কেমন সাফল্য পায়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।