স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: কবে আসবে টাকা? জানুন স্কলারশিপের পরিমাণ ও স্ট্যাটাস চেকের সহজ পদ্ধতি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা বিতরণ শুরু করল রাজ্য সরকার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ফ্রেশ আবেদনকারী এবং রিনিউয়াল আবেদনকারী উভয়ের জন্যই টাকা ডিসবার্স করা হচ্ছে। কোন শিক্ষার্থীরা আগে টাকা পাবেন, কবে টাকা পৌঁছাবে এবং যদি টাকা না আসে, কী করবেন? স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য ধাপে ধাপে জেনে নিন।
এক নজরে –
-
কাদের আগে টাকা দেওয়া হচ্ছে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। এই স্কলারশিপের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা আর্থিক সহায়তা পান। যারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ফ্রেশ আবেদন করেছেন অথবা পুরনো প্রাপক হিসেবে রিনিউয়াল আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে।
-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে? যেসব শিক্ষার্থীর আবেদন অনুমোদিত হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। সাধারণত, টাকা অনুমোদন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তবে সাপ্তাহিক ছুটির দিন বা ব্যাংক ছুটির কারণে ২-৩ দিন দেরি হতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক
টাকা ঢুকেছে কিনা জানার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- SVMCM অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আপনার আবেদন “Sanctioned” বা “Disbursed” অবস্থায় আছে কিনা।
- টাকা জমা হলে ব্যাংক থেকে SMS আসতে পারে, তবে অনেক সময় তা না-ও আসতে পারে। ব্যাংক অ্যাপ বা পাসবই আপডেট করেও দেখে নিতে পারেন।
টাকা না পেলে কী করবেন?
- প্রথমে SVMCM ওয়েবসাইটে লগইন করে আবেদন স্ট্যাটাস চেক করুন।
- যদি “Sanctioned” লেখা থাকে, তবে আরও ২-৩ দিন অপেক্ষা করুন।
- যদি টাকা না আসে, সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন।
- প্রয়োজনে SVMCM হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন অথবা তাদের অফিসিয়াল ইমেইলে অভিযোগ জানান।
পরবর্তী লটের টাকা কবে আসবে?
- যেসব শিক্ষার্থীর আবেদন এখনও অনুমোদিত হয়নি, তাদের চিন্তার কিছু নেই।
- প্রতি ২-৩ সপ্তাহ অন্তর নতুন লটের ফান্ড রিলিজ করা হয়।
- ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের টাকা বিতরণ হয়েছে। মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পরবর্তী ধাপের টাকা ছাড় হবে।