দিনে ৩বার রঙ বদলায় এই শিবলিঙ্গর, বিয়ের জন্য করা মানত যায়না বিফলে! দেখুন কোথায় আছে এই মন্দির

রাজস্থানের ধৌলপুর জেলার এক প্রাচীন মন্দির, অচলেশ্বর মহাদেব। ভগবান শিব এখানে অচলেশ্বর রূপে পূজিত হন, আর এই মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে বহু রহস্য ও কিংবদন্তি।
এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো শিবলিঙ্গের তিনবার রঙ পরিবর্তন।সকালবেলা সূর্যের প্রথম কিরণে এটি লাল বর্ণ ধারণ করে।দুপুরের পর রঙ বদলে কেশর বা জাফরানি হয়ে যায়।সন্ধ্যার পর এটি ধীরে ধীরে গাঢ় শ্যামল রঙে পরিবর্তিত হয়।বিজ্ঞানীরা এবং পুরাতত্ত্ববিদরা আজও এর ব্যাখ্যা দিতে পারেননি।
শোনা যায়, এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে দ্বাপর যুগের ইতিহাস।এই অঞ্চল আগে কালিয়াবল অসুরের আবাস ছিল।শ্রীকৃষ্ণ ও জরাসন্ধের স্মৃতিও জড়িয়ে রয়েছে এই স্থানে।পুরাতাত্ত্বিকরা বহুবার শিবলিঙ্গের গভীরতা মাপার চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত এর তল পাওয়া যায়নি।স্থানীয় পূজারিদের মতে, এটি একসময় মুনি-ঋষিদের তপোভূমি ছিল। কালের প্রবাহে তা নগরীতে পরিণত হয়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই নগরী ধ্বংস হয়ে যায় এবং জঙ্গলে ঢেকে যায়।
এ মন্দিরের আরেক আকর্ষণ—বিবাহের জন্য প্রার্থনা।যদি বারবার বিবাহ স্থগিত হয়ে যায় বা পাকা কথা ভেঙে যায়, তবে ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন।বিশ্বাস করা হয়, অচলেশ্বর মহাদেব এই মনস্কামনা দ্রুত পূরণ করেন।দূরদূরান্ত থেকে ভক্তদের আগমন শুধু রাজস্থান নয়, সারা দেশ থেকে মানুষ এই দুর্গম স্থানে শিবের দর্শনে আসেন। একদিকে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহ, অন্যদিকে শিবলিঙ্গের রঙ বদলের অমোঘ বিস্ময়, যা অচলেশ্বর মহাদেবকে অনন্য করে তুলেছে।