Weather: আরো কমবে ৩ ডিগ্রি তাপমাত্রা, বৃষ্টিরও পূর্বাভাস জারি, জেনেনিন কি বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রার ওঠানামা হতে পারে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না, তবে পরবর্তী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ও আগামীকাল কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতও হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৪৮ শতাংশ হতে পারে।