SPORTS: একাই ১১ গোল মেসি-পুত্রের! এক ডজন গোলে ম্যাচ জিতে নিলো ইন্টার মায়ামি

নিজের মতো করেই ছেলেকে তৈরি করেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। ভবিষ্যতে তিনি বাবার মতো কিংবদন্তি হবেন কি না, তা সময়ই বলবে। তবে অনূর্ধ্ব-১৩ দলে খেলতে খেলতেই যে থিয়াগো মেসি (Thiago Messi) ফুটবলবিশ্বের নজর কেড়েছেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থিয়াগো। সম্প্রতি এক ম্যাচে একাই হ্যাটট্রিক সহ ১১ গোল করে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছেন তিনি।

একাই ১১ গোল: বিস্মিত ফুটবলবিশ্ব
বুধবার অনূর্ধ্ব-১৩ মেজর লিগ সকারের এক ম্যাচে আটলান্টার বিরুদ্ধে ইন্টার মিয়ামির জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছে থিয়াগো। ওই ম্যাচে মিয়ামি ১২-০ গোলে জিতলেও একাই ১১ গোল করেছেন মেসি-পুত্র! প্রথমার্ধে ৩ গোল ও দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে একেবারে বাবার মতোই দুর্দান্ত ফিনিশার হিসেবে নিজেকে তুলে ধরেছেন থিয়াগো। ম্যাচের ৮১ মিনিটে মায়ামির হয়ে আরও একটি গোল করেন দিয়েগো লুনা জুনিয়র।

বাবার ছায়ায় বেড়ে ওঠা থিয়াগো মেসি এখনও নিজের ক্যারিয়ারের প্রাথমিক ধাপে রয়েছেন। তবে ইতোমধ্যেই তাঁর পারফরম্যান্স মেসি-ভক্তদের মনে আশা জাগিয়েছে যে হয়তো ভবিষ্যতে বিশ্ব ফুটবলে আরও একজন ‘মেসি যুগ’ দেখতে পাওয়া যাবে।

১০ নম্বর জার্সিতেই মাঠে থিয়াগো!
থিয়াগো মেসি তাঁর বাবার মতোই ইন্টার মিয়ামির হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেন। ফুটবল মহলে এ জার্সি বরাবরই বিশেষ সম্মানের প্রতীক। থিয়াগোর জন্ম ২০১২ সালের ২ নভেম্বর। তাঁর আরও দুই ভাই রয়েছে— মাতেও ও সিরো। বাবা লিওনেল মেসি ও মা আন্তোনেলা রোকুজ্জো ২০০৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এবং দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০২২-এ বিশ্বকাপ জিতেছেন মেসি, ২০২৬-এও নেতৃত্বের সম্ভাবনা
লিওনেল মেসি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তাঁর এই জয় ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসি ভক্তরা আশা করছেন, ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে নেতৃত্ব দেবেন। এরপর হয়তো তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। তখন কি বিশ্ব ফুটবলে থিয়াগোর যুগ শুরু হবে? তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ভারত সফরে আসতে পারেন মেসি
এদিকে, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর আসছে। লিওনেল মেসির ভারত সফরের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান এক অনুষ্ঠানে ঘোষণা করেন, “২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সাত দিন মেসি কেরালায় থাকবেন। শুধু প্রীতি ম্যাচ খেলাই নয়, তিনি একটি পাবলিক মঞ্চেও উপস্থিত থাকবেন, যেখানে সকলেই তাঁকে দেখতে পাবেন।”

এর আগে একবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন মেসি। বর্তমানে তিনি মেজর লিগ সকারে তাঁর ক্যারিয়ারের শেষ পর্যায় উপভোগ করছেন। তাঁর ফুটবল ক্যারিয়ারে রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ৮টি ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার, ৪৫টি শিরোপা, ১২টি বিগ ফাইভ লিগ ট্রফি, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি কোপা আমেরিকা এবং ১টি বিশ্বকাপ।

বিশ্ব ফুটবলের নতুন অধ্যায় কি থিয়াগো মেসির হাত ধরে শুরু হতে চলেছে? এখন সেটাই দেখার বিষয়!