বিশেষ: বিশ্বের প্রথম শিক্ষক কে? ইতিহাসের পাতায় উঁকি দিচ্ছে কার নাম? জেনেনিন বিস্তারিত

শিক্ষকতা বর্তমান বিশ্বের সবচেয়ে বৃহৎ পেশা। বিশ্বব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা ৮০ মিলিয়নেরও বেশি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত শিক্ষকদের ভূমিকা আমাদের সমাজ, সংস্কৃতি এবং জাতির বিকাশে অপরিসীম। যদিও জীবনের প্রথম শিক্ষক আমাদের মা, তথাপি আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে পেশাদার শিক্ষকদের গুরুত্ব অগ্রগণ্য।

কিন্তু কি কখনও ভেবে দেখেছেন, বিশ্বের প্রথম শিক্ষক কে ছিলেন?

প্রাচীন সভ্যতায় শিক্ষার সূচনা
ইতিহাস বলে, আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয়েছিল প্রাচীন মিশরে, প্রায় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে। মিশরে তখন পুরোহিতরা শিশুদের পড়াশোনা শেখাতেন, যার মধ্যে গণিত, ধর্ম ও বিভিন্ন শাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। একই সময়ে মেসোপটেমিয়ায় পুরোহিতরা জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান ও ভাষাশিক্ষা দিতেন। যদিও সেই সময় তাদের “শিক্ষক” বলা হতো কি না, তা নিশ্চিত নয়।

প্রথম শিক্ষক: কনফুসিয়াস নাকি অ্যারিস্টটল?
বিশ্বের প্রথম শিক্ষকের খোঁজ করতে গেলে দুই মহান দার্শনিকের নাম উঠে আসে—
📌 কনফুসিয়াস (Confucius)
📌 অ্যারিস্টটল (Aristotle)

কনফুসিয়াস: চিনের মহান শিক্ষক
চিনে ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণকারী কনফুসিয়াস আনুষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া শুরু করেন। তিনি ব্যক্তিগত শিক্ষক হিসেবে নানা বিষয়ের জ্ঞান বিতরণ করতেন। তাঁর শিক্ষাদর্শন চিন ছাড়িয়ে জাপান ও কোরিয়াতেও জনপ্রিয় হয়ে ওঠে। অনেক ইতিহাসবিদের মতে, তিনিই বিশ্বের প্রথম শিক্ষক।

অ্যারিস্টটল: গ্রিক জ্ঞানতাপস
অন্যদিকে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল (জন্ম: ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে) তাঁর দর্শন ও বিজ্ঞানের শিক্ষা দিয়ে গোটা বিশ্বে আলোড়ন তোলেন। প্লেটোর শিষ্য এবং আলেকজান্ডারের শিক্ষক হিসেবে পরিচিত অ্যারিস্টটল দর্শন, বিজ্ঞান, রাজনীতি ও যুক্তিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। তাই অনেক ইতিহাসবিদ তাঁকেও প্রথম শিক্ষক হিসেবে বিবেচনা করেন।

আধুনিক শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করেছেন এই দুই মহান মনীষী। যদিও কনফুসিয়াস ও অ্যারিস্টটল—কাকে প্রথম শিক্ষক বলা হবে, তা নিয়ে মতভেদ রয়েছে, তবে তাঁদের অবদান চিরকাল অমলিন থাকবে। আজকের শিক্ষাব্যবস্থায়ও তাঁদের আদর্শ ও শিক্ষাদর্শন অনুপ্রেরণা জোগায়। শিক্ষা মানেই আলো, আর এই দুই মনীষী সেই আলোর প্রথম দিশারি।