কোহলির বিশ্রামের সিদ্ধান্তকে সমর্থন করেন শিখর ধাবান

2019 সাল থেকে বিরাটের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি না কোনো ম্যাচ উইনিং রান । এই খারাপ ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডেসের সফর থেকে বিশ্রাম নেন বিরাট কোহলি , তার এই সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত সকলে। তার এই পরিস্থিতিতে বিশ্রামের সিদ্ধান্তকে সমর্থন জানায় ভারতীয় ক্রিকেট দলের আর এক ক্রিকেটের শিখর ধাবান। শিখরের মতে একটানা খারাপ ফর্ম থেকে ফিরতে একজন ক্রিকেটারকে বিশ্রাম যথেষ্ট সাহায্য করতে পারে।

2019 সালে নভেম্বর মাসে ভারতীয় দলের জার্সিতে বড় রান করতে দেখা গিয়েছিলো বিরাটকে। তার পর দেশের জার্সি ও IPL বিরাট ব্যাট থেকে আসেনি কোনো বড় রান। সব জাগাতেই চূড়ান্ত ব্যর্থতা বিরাটের। ইংল্যান্ডের সফরে ক্রিকেটের তিনটি ফর্মে বিরাটের ব্যর্থতার ছবিটি পাল্টায় নি।
এর পরেও ওয়েস্ট ইন্ডাস সফরে তাকে বিশ্রাম দেওয়া হয়।

যদিও বিরাটের এই বিশ্রামের সিদ্ধান্তে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিলো। অনেকের মতে বিরাটের বিশ্রাম না নিয়ে আরো ম্যাচ খেলা উচিত ছিল। আর অনেকে বলেছে বিরাটের এখন বিশ্রামের প্রয়োজন। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শিখর ধাবান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *