৭৫০ জন ছাত্রী মিলে তৈরি করলেন স্যাটেলাইট, আনন্দিত দেশবাসী

৭৫ তম স্বাধীনতার উৎসব উপলক্ষে ISRO নিয়েছে এক বিশেষ পদক্ষেপ। তাই ISRO এর নেতৃত্বে সারা দেশের মোট ৭৫০ ছাত্রী মিলে একটি স্যাটেলাইট তৈরি করেছে , যার নাম রাখা হয়েছে আজাদি স্যাট ।
আজাদের অমৃত মহোৎসব উপলক্ষে বানানো এই স্যাটেলাইট, ৯ আগস্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর সাহায্যে শ্রীহরিকতা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে।
আজাদি স্যাট হল একটি স্যাটেলাইট যেটা ISRO র বিজ্ঞানীরা তৈরি করেনি। তৈরি করেছে ভারতের ৭৫০ জন ছাত্রী , এটি ভারতের ইতিহাসে প্রথম। প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ,ও ISRO র বিজ্ঞানীদের সহজে এই স্যাটেলাইট তৈরি করতে সক্ষম হয়েছে ভারতের গ্রামীণ অঞ্চলের মহিলারা। তাদের এই সফলতায় দেশবাসী আনন্দিত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভন্ন পদের নেতারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ISRO র আধিকারিকরা জানায়, মহিলাদের দ্বারা বানানো এই স্যাটেলাইট দ্বারা নারী শক্তির পরিচয় পাওয়া যায়।