‘অন্তর্বাস লুকোতে হবে কেন, এটা নারী পোশাকের অঙ্গ’, একী বললেন আলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি এমনই একজন অভিনেত্রী, যিনি সর্বদা মানুষের সামনে নিজের মনের কথা খোলাখুলি ভাবে বলতে পছন্দ করেন। ‘ক্যাজুয়াল সেক্সিজম’-এর শিকার হয়েছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।
তবে শুরুতে এই বিষয়টি নিজেই বুঝতে না পরলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি নিয়ে সচেতন হয়েছেন রণবীরের স্ত্রী। মেয়েদের নিজেদের অন্তর্বাস ঢেকে রাখতে হবে, অথচ পুরুষরা চাইলেই অন্তর্বাস দেখাতে পারে- এই দ্বিচারিতা সহ্য হয় না তার।

এক সাক্ষাৎকারের ‘ক্যাজুয়াল সেক্সিজম’ প্রশ্নের উত্তরে এমনটি মন্তব্য করেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘তোমার ব্রা-টা বিছানায় পড়ে কেন? ওটা লুকিয়ে ফেলো। এমন কথা কেন শুনব? ওটা একটা কাপড়ের টুকরো, সেটা লুকবো কেন? তুমি নিজের আন্ডারওয়ার দেখাচ্ছো আমি কিছু বলছি? তাহলে আমি কেন ব্রা যেখানে খুশি রাখতে পারব না? মেয়েদের অনেক জিনিস লুকিয়ে রাখতে হয়- এটা স্বাভাবিক নয়। অন্তর্বাস লুকোতে হবে কেন, এটা নারী পোশাকের অঙ্গ।’

আগামী ৫ই অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘ডার্লিংস’। এই ছবিতে অভিনেত্রীর পাশাপাশি যৌথ প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন মহেশ ভাট কন্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *