BigNews: মমতার নতুন মন্ত্রী সভায় ৮ মুখ, জানাগেলো তাদের নাম? দেখেনিন একঝলকে

আজ বিকেল ৪ টা তে হবে নতুন মন্ত্রিসভা গঠন। নতুন মন্ত্রী সভায় শপথ নেবেন ৭ জন নতুন মন্ত্রী। উক্ত অনুষ্ঠানের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে নবান্ন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে।

নবান্ন ও রাজভবন সূত্রে পাওয়া খবর থেকে জানাগেছে মমতার সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় নাম রয়েছে বাবুল সুপ্রিয়, উদ্যান গুহ ,পার্থ ভৌমিক, স্নেহাশীষ চক্রবর্তী, তাপস রায় ও প্রদীপ মজুমদার -রা থাকছেন পূরণ মন্ত্রীরর তালিকায়।

এছাড়া পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরীকে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী করা হচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মনের নাম। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে পারেন বীরবাহ হাঁসদা।

প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। দিকে দিকে বাড়ছে আন্দোলন ও প্রতিবাদ। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। আর সেই কারণেই মন্ত্রী সভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *