SPORTS: ১৪ বছর পর আবার ভারতে আসছেন মেসি, জেনেনিন কোথায়-কোন স্টেডিয়ামে খেলবেন?

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি আবারও ভারতের মাটিতে পা রাখতে চলেছেন। তবে এবার কলকাতা নয়, কেরল। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমানের ঘোষণা অনুযায়ী, মেসিসহ সমগ্র আর্জেন্টিনা দল আগামী বছর একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে কেরলায় আসবে। এই ম্যাচের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার এবং শিল্পপতিরা।

মেসি এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন।ভারতে মেসির অসংখ্য ভক্ত রয়েছে। তাই তার আগমনের খবর ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

মেসির বর্তমান ফর্ম:
প্যারিস সেন্ট-জার্মেই ছেড়ে মেসি মেজর লিগ সকারে খেলছেন।বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ল্যান্ডন ডোনোভানের রেকর্ড স্পর্শ করেছেন।মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জিতেছে।মেসি এখনও আন্তর্জাতিক ফুটবলে খেলতে চান এবং ২০২৬ বিশ্বকাপেও তাকে খেলতে দেখা যেতে পারে।

মেসির কেরলা সফর ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য একটি বড় সুযোগ। এই ঘটনা ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াবে।