তাইওয়ান সীমান্তে সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে দেশটির সীমান্তের কাছে সাঁজোয়া যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে চীন।

টুইটারে ‘ইয়িন সুরা’ নামক একটি হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের ফুজিয়ানের ব্যস্ত সড়ক দিয়ে সারি সারি ট্যাঙ্ক যাচ্ছে।

আরো একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে যেখানে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছার দিন সন্ধ্যায় তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী মোতায়েন শুরু করেছে চীন।

চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছান ন্যান্সি পেলোসি। এর আগে, বেজিং সতর্ক করেছিল, পেলোসির সফরের পরিণতি ‘খুব ভয়াবহ’ হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনয়িংয়ের দাবি, পেলোসি কোনো ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি। যুক্তরাষ্ট্র যদি ভৌগলিক অখণ্ডতা রক্ষায় হস্তক্ষেপ করা বন্ধ না করে তাহলে ‘বৈধভাবে যেকোনো পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে চীন। পেলোসির সফর চীনা নীতির পরিপন্থী হবে বলেও শি জিনপিং সরকার দাবি করেছে।

এর আগে, চীনের হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলোসির নিরপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের বহরও।

পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে ‘তাৎপর্যপূর্ণ’ হবে বলেও মনে করা হচ্ছে। কারণে, ১৯৯৭ সালের পর থেকে এ প্রথম যুক্তরাষ্ট্রের কোনো শীর্যস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ানে সফর করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *