নোংরা টয়লেট, রেলকে ৩০ হাজার জরিমানা করলো ক্রেতাসুরক্ষা আদালত, জেনেনিন পুরো ঘটনা?

দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনের শৌচালয়ের দুর্দশার ছবি সামনে আসতেই থাকে। এবার সেই দুর্দশার জন্য দাম দিতে হল সাউথ-সেন্ট্রাল রেলকে। বিশাখাপত্তনমের জেলা ক্রেতাসুরক্ষা কমিশন ট্রেনের শৌচালয়ের অপরিচ্ছন্নতার অভিযোগে রেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

গত ৫ জুন, ভি মূর্তি নামে এক যাত্রী তিরুমালা এক্সপ্রেসে ভ্রমণ করার সময় এই অভিজ্ঞতার মুখোমুখি হন। তিনি এবং তাঁর পরিবার এসি থ্রি কামরার টিকিট কিনেছিলেন, কিন্তু কামরার অবস্থা ছিল ভয়াবহ। টয়লেটে জল নেই, দুর্গন্ধ ছড়িয়ে আছে, এমনকি তাদের বরাদ্দকৃত আসনও সঠিকভাবে দেওয়া হয়নি। যাত্রীরা এই সমস্যা সমাধানের জন্য ট্রেন অ্যাটেনডেন্টের কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।

এর আগেও নর্থ-ওয়েস্টার্ন রেলের ক্ষেত্রে একই ধরনের অভিযোগ উঠেছিল। এক বিদেশি যাত্রী জয়পুর সিটি-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসের টয়লেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিলেন।

সাউথ-সেন্ট্রাল রেল প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, পরে তদন্তে দেখা যায় যে ট্রেনের টয়লেটে একটি ‘এয়ার লক’ সংক্রান্ত সমস্যা ছিল। ক্রেতা সুরক্ষা কমিশন রায় দিতে গিয়ে স্পষ্ট করে জানিয়ে দেয়, টিকিটের দামের কিছুটা অংশ যাত্রাপথের স্বাচ্ছন্দ্যের জন্য। রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাধ্য।