রেশনের স্টকে গরমিল হলেই জরিমানার খাঁড়া, কড়া নির্দেশিকা জারি করলো রাজ্যে সরকার

রাজ্য সরকার রেশন ব্যবস্থায় অনিয়ম রুখতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন দোকানে সরকারি ভর্তুকির চাল-গমের স্টক যদি মিল না হয়, তাহে ডিলারকে তিনগুণ জরিমানা গুনতে হবে।

অনেক সময় রেশন ডিলাররা সরকারি ভর্তুকির চাল-গম খোলাবাজারে বিক্রি করে দিতেন। এই অনিয়ম রোধ করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
রেশন দোকানে কতটা চাল-গম মজুত রয়েছে, তা নিয়মিত যাচাই করা হবে। ই-পস মেশিনের মাধ্যমে রোজ কতটা চাল-গম বিক্রি হচ্ছে, তার হিসাব রাখা হবে।

যদি কোনো ডিলারের কাছে বরাদ্দ অনুযায়ী চাল-গম না পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা করা হবে এবং প্রয়োজনে তার লাইসেন্স বাতিল করা হতে পারে।খাদ্য দপ্তরের ইনস্পেক্টররা রেশন দোকানে নিয়মিত গোপনে অভিযান চালাবেন।

প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনা এবং রাজ্য খাদ্য-সুরক্ষা যোজনায় দেওয়া চালানে এবার থেকে চাল, গম, আটার কেন্দ্রের খরচ উল্লেখ করা হবে।এতে গ্রাহকরা কেন্দ্র সরকারের ভর্তুকি সম্পর্কে সচেতন হবেন।

রেশন ডিলাররা আশঙ্কা করছেন যে, ভবিষ্যতে সরকার হয়তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থা চালু করতে পারে।তারা মনে করেন, রেশনের স্টক মেলানোর বিষয়ে কঠোর নিয়ম স্থাপন করে রাজ্য সরকার এক ধরনের থ্রেট কালচার তৈরি করছে।

এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নির্দেশে নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থা চালু রয়েছে।

রাজ্য সরকার রেশন ব্যবস্থায় অনিয়ম রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন দোকানে নিয়মিত তদন্ত করা হবে এবং অনিয়মের জন্য ডিলারদের জরিমানা করা হবে। এই পদক্ষেপে রেশন ডিলাররা উদ্বিগ্ন হলেও সরকারের দাবি, এতে রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে।