BigNews: এবার উদ্ধার হলো বিপুল সোনা, যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা

আজ শুল্ক দফতর কলকাতা বিমান বান্দার থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করলো। শুক্তবার রাতে অভিযান চালিয়ে চার যাত্রীর থেকে প্রায় ৪ হাজার গ্রাম সোনা বাজেয়াপ্ত করার পর ওই রাতেই শুল্ক দফতরের আধিকারিকরা আরও দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করে।

শুল্ক দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী একজন যাত্রীর কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৩৯.১ গ্রাম ২৪ ক্যারেট সোনা। অন্যজনের থেকে ২২৮ .৫ গ্রামের মতো রুপোর চেন ও বলা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ক্রমশ বাড়ছে সোনা পাচার চক্রের সক্রিয়তা। সেই সাথে বাড়ছে শুল্ক দফতরের তৎপরতা। মাঝে মাঝেই যায় বিভিন্ন বিমান বন্দর থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকার সোনা। আর বিপাকে পড়ছে পাচারকারী থেকে অসাধু ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *