BigNews: পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে সাসপেন্ড করল তৃণমূল

দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছে পদ থেকে সাসপেন্ড করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সব পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।

পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য, মুখপাত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব ছিলেন। অবশেষে সব পদ থেকে সাসপেন্ড করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।

তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানালেন, পার্থ চট্টোপাধ্যায়কে ওই সব পদ থেকে অপসারণ করা হল। তৃণমূল দল থেকেও বহিষ্কার করা হল।

প্রসঙ্গত, অবশেষে মুখ খুললেন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা। টালিগঞ্জ ও বেলঘড়িয়ায় রাখা টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। ইডির জেরায় একথা স্বীকার করে নিলেন তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *