রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হবে কবে? জানা গেলো দিন ও তারিখ

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, মন্দির নির্মাণ কাজ ২০২৫ সালের জুন মাসের মধ্যে সম্পূর্ণ হবে। তিনি আরও জানান যে, মন্দিরের শিখরের কাজ আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে। জয়পুর থেকে আনা মূর্তিগুলো এই বছরের ডিসেম্বরের মধ্যে মন্দির চত্বরে স্থাপন করা হবে।
মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথর এবং শ্রমিকের ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। মন্দিরের গর্ভগৃহ সাদা মার্বেল পাথরে সজ্জিত করা হবে এবং দ্বিতীয় তলার নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে।
রাম মন্দিরের কাজ শেষ করার বিষয়ে নৃপেন মিশ্র আরও বলেছেন, ‘মন্দিরের শিখর তৈরির কাজ শেষ হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে। সপ্ত মন্দিরের মূর্তি তৈরি হচ্ছে জয়পুরে। সেই সমস্ত মূর্তি রাম মন্দির চত্বরে বসানো হবে। এই কাজ এ বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। রাম মন্দিরের কমপ্লেক্সের কাজ শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন।’