OMG! বিয়েতে খুশি নন, স্বামীসহ নিজের মেয়েকে হত্যা করলেন বাবা

বাবার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেয়ে এবং তার স্বামী। মাত্র কয়েকদিন আগেই তাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়েতে ওই তরুণীর বাবা খুশি ছিলেন না। তার মতের বিরুদ্ধে বিয়ে করায় নিজের মেয়ে এবং জামাইকে হত্যা করেছেন তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের অমতে বিয়ে করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থোথুকুদি জেলার বন্দর নগরী তুতিকোরিনে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই তরুণী পালিয়ে বিয়ে করার পর তার পরিবার তাকে নিখোঁজ দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মাদুরাই থানায় ওই দম্পতি হাজির হয়ে জানান যে, তারা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন।

থানায় উপস্থিত থাকা অবস্থায় ওই তরুণী তার বাবা-মাকে ভিডিও কল দিয়ে কথা বলেন। কিন্তু তার বাবা-মায়ের এ নিয়ে ক্ষোভ ছিল। গ্রামের বয়স্করাও তার পরিবারকে অনেক বুঝিয়েছে যেন তারা ওই দম্পতির কোনো সমস্যা না করে।

ওই দম্পতি একটি বাসা ভাড়া করে থাকতে শুরু করেছিলেন। সেখানেই তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মেয়ে এবং জামাইকে হত্যার পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করেন ওই তরুণীর বাবা।

আত্মীয়র মধ্যেই বিয়ে করেছিলেন ওই তরুণী। সে কলেজ শিক্ষার্থী ছিল। কিন্তু তার স্বামী স্কুলের পাঠ শেষ করার পর আর পড়াশোনা করেনি। এটাই ওই তরুণীর পরিবার মেনে নিতে পারেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *