সেপ্টেম্বর মাসেই হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ! জেনেনিন কবে- কখন- কোথায় দেখা যাবে?

সনাতন ধর্মে গ্রহণকে শুধুমাত্র একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা হিসেবেই দেখা হয় না। অনেকেই বিশ্বাস করেন যে, গ্রহণের সময় অশুভ শক্তি কাজ করে এবং এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়।

২০২৪ সালে দুটি চন্দ্রগ্রহণ। প্রথমটি হয়েছিল মার্চ মাসে, যা ভারত থেকে দেখা যায়নি। দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণটি হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এই গ্রহণটিও আংশিক হবে এবং ভারত থেকে দৃশ্যমান হবে না। এই গ্রহণ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরে দেখা যাবে।

চন্দ্রগ্রহণ কী?
যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে, তখন চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। যদি চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে যায়, তবে তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে। আর যদি আংশিকভাবে ঢুকে যায়, তবে তাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে।