“ধর্ষণ করে খুনের কঠোর সাজা …..?”-মোদীর বদলে মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ধর্ষণ ও হত্যা মামলায় কঠোর শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠির কোনো জবাব না পেয়ে শুক্রবার দ্বিতীয় চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। দ্বিতীয় চিঠির উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদির পরিবর্তে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
তিনি জানিয়েছেন, ধর্ষণ ওবং খুনের মতো অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ধর্ষণের অপরাধে দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। ঘটনার ভয়াবহতা এবং নৃশংসতার নিরিখে অপরাধীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।’
অন্নপূর্ণা দেবীর সংযোজন, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ কেন্দ্রীয় সরকার কড়া হাতে দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকারগুলিও যদি সেই পথে হাঁটে তাহলে ন্যায়বিচার সহজ এবং দ্রুত হয়। অপরাধীরাও দৃষ্টান্তমূলক সাজা পায়।’