“আরজি করে গণধর্ষণ হয়নি”-CBI রিপোর্টে চাঞ্চল্য? কি বলছে DNA রিপোর্ট ?

আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত ছিল কিনা, এই প্রশ্নটি এখনও বিভিন্ন মহলে উঠে আসছে। যদিও পুলিশ শুরুতে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল, সিবিআইয়ের তদন্তের পর নতুন তথ্য সামনে এসেছে।

সিবিআই সূত্রের খবর, নিহত চিকিৎসকের সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় নামে একজন ব্যক্তি যুক্ত ছিল। ফরেনসিক রিপোর্টও এই দাবির সমর্থন করে। ডিএনএ পরীক্ষায় একজন ব্যক্তির উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।

আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের শরীরে প্রায় ১৫০ গ্রাম সেমেন পাওয়া গিয়েছিল, যার কারণে অনেকেই মনে করেছিলেন এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তবে, ময়নাতদন্তের রিপোর্টে এই পরিমাণ সেমেন পাওয়ার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সিবিআই এই ফরেনসিক রিপোর্টকে আরও একবার বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করবে। যদিও এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি।