“মৃত্যুও হতে পারতো…”-৫০ কোটি টাকার মামলা দায়ের করলেন রিমি সেনের

অভিযোগকারী রিমি সেন জানিয়েছেন যে, তিনি গাড়িটি কেনার পর থেকে প্রায় দশবার মেরামতের জন্য দোকানে নিয়ে গেছেন। কিন্তু, এতবার গিয়েও গাড়িটি ঠিক হচ্ছে না। এই ধরনের মানসিক যন্ত্রণার জন্য তিনি গাড়ি কোম্পানির কাছে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, আইনি খরচ হিসেবে আরও ১০ লাখ টাকা চেয়েছেন।
রিমি সেন ‘ইটাইমস’-কে জানিয়েছেন, “গাড়ি কোম্পানি এবং তাদের পরিষেবা নিয়ে আমি খুব হতাশ। তারা গ্রাহকদের প্রতি একেবারেই দায়িত্বশীল নয়। আমার গাড়ি একটি পিলারে ধাক্কা খেয়েছিল। কিন্তু, ধাক্কাটা যে কোনও জায়গায় হতে পারত, কোনও মানুষের সঙ্গেও হতে পারত। এমনকি, জীবনহানির সম্ভাবনাও ছিল। এটা খুবই বিপজ্জনক। আমি খুব সহজেই একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারতাম। আমি যে মানসিক যন্ত্রণা পেয়েছি, তার জন্য এই ক্ষতিপূরণের দাবি করা আমার অধিকার। আশা করি, আদালত আমাকে ন্যায় দেবে।”
রিমি সেনের পক্ষে আইনী লড়াইয়ে পুষ্প গণেদিওয়ালা অ্যান্ড কোং আইনজীবীরা রয়েছেন।