BigNews: ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত এবার সবরমতী এক্সপ্রেস

শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা লাইনচ্যুত হয়েছে। বারাণসী থেকে সবরমতী যাচ্ছিল এই ট্রেনটি। ভোররাতে ভীমসেনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি একটি বোল্ডারে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনের ক্যাটেল গার্ডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, ট্র্যাকে থাকা কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।

এই দুর্ঘটনার জেরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের তরফে যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।