“হাসপাতাল বন্ধ করুন, সবাই নিরাপদে থাকবে”- রাজ্যকে ‘ধমক’ হাইকোর্টের

কলকাতার আরজি কর হাসপাতালে হওয়া ভয়াবহ ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হাসপাতালে হামলা এবং যন্ত্রপাতি নষ্ট করার চেষ্টা নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যে, এই ঘটনা রাজ্যের ব্যর্থতার পরিচয়।

প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, “পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা জনতাকে ঠেকাতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।”

হাইকোর্ট আরও জানতে চেয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

হাইকোর্ট ভর্ৎসনা করে জানায় ‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে হাসপাতাল বন্ধ করুন , সবাই নিরাপদে থাকবে’,