OMG! প্রেমের টানের ঘর ছাড়লেন মামী-ভাগ্নী, মন্দিরে সিঁদুর পরিয়ে সেরে নিলেন বিয়ে
August 12, 2024

বিহারের গোপালগঞ্জের বেলওয়া গ্রাম থেকে এক অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে। এক মামী তাঁর ভাগ্নিকে বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন। তিন বছর ধরে চলা তাদের গোপন প্রেমের সম্পর্কের পরিণতি এই বিবাহ।
পরিবারের চাপ এবং সমাজের নিয়মকে উপেক্ষা করে তারা সাসামুসার দুর্গা মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মন্দিরে সকল ধর্মীয় রীতি-নীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
মামী জানিয়েছেন, তিনি ভয় পেয়েছিলেন যে তার ভাগ্নিকে অন্য কারও সাথে বিয়ে দেওয়া হতে পারে এবং তিনি তাকে হারাতে চাননি। এই ভয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে এই অস্বাভাবিক সম্পর্ককে সমর্থন করছেন আবার অনেকেই এর সমালোচনা করছেন।