OMG! পড়তে গিয়ে যৌন লালসার শিকার স্কুলছাত্রী, ধৃত প্রাইভেট টিউটর
August 12, 2024

বারুইপুরের মাস্টারপাড়ায় এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তার প্রাইভেট টিউটর শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ছাত্রীর পরিবারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ এই গ্রেফতারি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার টিউশনে যাওয়ার সময় শুভাশিস ছাত্রীর প্রতি অশোভন আচরণ করে। এই ঘটনাটি ছাত্রী তার পরিবারকে জানালে, তারা তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। বারুইপুরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করার সময়ও তাকে এই অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল।