“ভারত ওর জন্য গর্বিত”- নীরজ চোপড়া কে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতে নিয়েছেন নীরজ চোপড়া। পরপর দুই অলিম্পিকে পদক জিতেই ইতিহাস গড়লেন তিনি।

শুরু থেকে শেষ পর্যন্ত:

গত অলিম্পিকে যেখানে ফাইনালে পৌঁছেছিলেন, এবার কোয়ালিফাইং রাউন্ডেই সেখান থেকে শুরু করে ফাইনালে যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। যদিও ফাইনালে তাঁর সেরা পারফরম্যান্সটি আসেনি, তবুও রৌপ্য পদক জিতে দেশকে গর্বিত করেছেন।

দেশের শুভেচ্ছা:

নীরজের এই অসাধারণ অর্জনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। মোদী জানিয়েছেন, নীরজের এই সাফল্য যুব প্রজন্মকে উৎসাহিত করবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নীরজের অসাধারণ পারফরমেন্সের পর লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদক পাওয়ার জন্য মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নীরজ চোপড়াকে। ইতিহাস তৈরি করেছে। ও প্রথম ভারতীয় অ্যাথলিট যে পরপর দুটি অলিম্পিক্সে সোনা এনং রৌপ্য পদক পেয়েছে, ভারত ওর জন্য গর্বিত ’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল নীরজ চোপড়া। ভারতের কাছে গর্বের ব্যাপার, যে আবারও ও পদক নিয়ে ফিরছে, সময়ের সঙ্গে সঙ্গে বারবার নিজের দক্ষতা প্রমাণ করছে নীরজ। ওকে অনেক অনেক শুভেচ্ছা। ওর এই পারফরমেন্স আগামী দিনে যুব প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে ভালো পারফরমেন্স করতে এবং দেশকে গর্বিত করতে ’।

অমিত শাহ বলেন, ‘অনবদ্য নীরজ আরও একবার দেশকে গর্বিত করল। ওয়েল ডান। অনেক শুভেচ্ছা প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদক জয়ের জন্য। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিহাসে অসাধারণ পারফরমেন্সের সৌজন্যে আমাদের দেশের পতাকার সৌন্দর্য আরও রাঙিয়ে তুলেছো তুমি। গোটা দেশ তোমার পারফরমেন্সে উচ্ছসিত এবং গর্বিত ’।

নীরজ কে?

নীরজ চোপড়া ভারতীয় ক্রীড়াঙ্গনের এক উদীয়মান তারকা। তাঁর জ্যাভলিন থ্রোতে দক্ষতা ভারতকে গর্বিত করেছে। তিনি গরিব পরিবার থেকে উঠে এসে আজ দেশের নায়ক।

নীরজের এই সাফল্যের পর ভারতীয় ক্রীড়াঙ্গন আশাবাদী। আশা করা যায়, আগামী দিনে নীরজ আরও বেশি সাফল্য অর্জন করবেন এবং ভারতের পতাকা উঁচু করে ধরবেন।