ইউনূসের নেতৃত্বে এবার বাংলাদেশ চালাবেন যে ১৬ জন, দেখেনিন তালিকা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। শেখ হাসিনার পদত্যাগের পর দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, তার অবসান ঘটাতে এই নতুন সরকার গঠিত হয়েছে।
ইউনূসের নেতৃত্ব:
৮৪ বছর বয়সী ইউনূস গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং গরিবদের জন্য ক্ষুদ্র ঋণের পথিকৃত। তাঁর এই কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার তিনি বাংলাদেশের নেতৃত্ব নিয়ে দেশটিকে নতুন এক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
অন্তর্বর্তী সরকার:
ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের মূল কাজ হবে নির্বাচন পরিচালনা করা এবং দেশকে স্থিতিশীল করা। সরকারে তাঁর সাথে আরও ১৬ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে অনেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন তত্ত্বাবধান করবে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধানরঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকি আজম।
মমতার শুভেচ্ছা:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের উন্নতি কামনা করেছেন।