‘‌সুপ্রভাত’‌ নয় বলতে হবে ‘‌জয় হিন্দ’‌, সরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠালো রাজ্যসরকার

হরিয়ানা সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। ১৫ আগস্ট থেকে রাজ্যের সকল সরকারি স্কুলে ‘সুপ্রভাত’ বলার পরিবর্তে ‘জয় হিন্দ’ বলা বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগানো এবং তাদেরকে দেশের প্রতি আরও সচেতন করা। ‘জয় হিন্দ’ স্লোগানের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। এই স্লোগানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু স্বাধীনতা দিবস নয়, সারা বছরই স্কুলে দেশাত্মবোধের পরিবেশ তৈরি করা।

শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা একে অপরকে দেখা হলে ‘জয় হিন্দ’ বলে সম্মান জানাবেন। এই সরল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করা হবে।

এই নতুন নিয়ম নিয়ে এখনও কোনও উল্লেখযোগ্য বিরোধিতা শোনা যায়নি। বরং স্বাগত জানিয়েছেন অনেকে।