“পাকিস্তানের আরশাদও তো আমার ছেলের মতো”-নিরোজের রুপোর পদকে খুশি মা

প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে রুপো জিতে ভারতীয় ক্রীড়াঙ্গন গর্বিত। নীরজ চোপড়া আবারও ইতিহাস গড়েছেন। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুটি অলিম্পিক পদক জেতার রেকর্ড গড়েছেন।

নীরজের মা সরোজ দেবীর মন্তব্য সবার মন ছুঁয়েছে। তিনি বলেন, “আমরা খুব খুশি, আমাদের কাছে রুপোও সোনার সমান। যে সোনা নিয়েছে সেও আমাদের ছেলে।” তিনি আরও বলেন, “নীরজ ইনজুরিতে পড়েছিল, তাই আমরা তার পারফরমেন্সে খুশি।”

নীরজের মা শুধু নীরজকে নয়, পাকিস্তানি জয়ী আরশাদ নাদিমকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “আরশাদও কঠোর পরিশ্রম করেছে এবং সে সোনা জিততে পেরেছে।”

নীরজের বাবাও আরশাদের জয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিযোগিতায় উত্থান-পতন থাকে। আজ আরশাদের দিন ছিল।”

নীরজ চোপড়া এখনও তরুণ এবং তার সামনে অনেক সময় রয়েছে। এই রুপোর পদক তার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।