“সবাইকে A–ক্যাটেগরির শিক্ষকের বেতন দিতে হবে!”- বিরাট নির্দেশ দিলো হাইকোর্ট

বিএড যোগ্যতা সম্পন্ন প্রাথমিক শিক্ষকদের জন্য বাধ্যতামূলক ব্রিজ কোর্স এখনও চালু না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আদালত এই বিলম্বের কারণ জানতে চেয়েছেন।
অভিযোগ উঠেছিল যে, হাজার হাজার বিএড উত্তীর্ণ শিক্ষককে ব্রিজ কোর্স না করেই উচ্চ বেতনের ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ফলে, বেতনে বৈষম্য তৈরি হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছেন যে, যেহেতু রাজ্য সরকার অনেক শিক্ষককে ব্রিজ কোর্স না করেই উচ্চ বেতন দিচ্ছে, তাই মামলাকারী শিক্ষকদেরও একই সুযোগ দেওয়া হোক।
দুই বিচারপতির পর্যবেক্ষণ, ব্রিজ কোর্স না করার পরও যদি রাজ্য সরকার ৩,৪৪৬ জন প্রাথমিক শিক্ষককে এ–স্কেলে বেতন দিতে পারে, তাহলে মামলাকারীদেরও বঞ্চিত করা যায় না।
রাজ্য সরকারের সামনে এখন দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। একদিকে সকল শিক্ষককে সমান বেতন দিতে গেলে কোষাগারে চাপ পড়বে, অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করলে আইনি জটিলতা তৈরি হতে পারে।