বিশেষ: বিশ্ব হেরিটেজ সাইটে যোগ হলো নতুন ৭ স্থান, দেখেনিন তালিকা

ইউনেসকো বিশ্ব হেরিটেজ হিসেবে বিশ্বের আরও সাতটি জায়গাকে অন্তর্ভুক্ত করা হল। এর মধ্যে অন্যতম জাপানের সোনার খনি, তাইল্যান্ডের ঐতিহাসিক পার্ক, রাশিয়ার লেক, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মানবাধিকার- স্বাধীনতার লড়াইয়ের কেন্দ্র।

এর পাশাপাশি চিনের বেজিংয়ের প্রধান জায়গা, কেনিয়ার ঐতিহাসিক শহরও হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হল। তবে এই তালিকায় বাংলাদেশের কোনো জায়গা বা সাইটের নাম নেই।

এক নজরে বিশ্বের নতুন ৭টি হেরিটেজ সাইট-

১. জাপানের সাদো দ্বীপপুঞ্জের সোনার খনি।

২. চীনের বেজিংয়ের সেন্ট্রাল অ্যাক্সিস।

৩. তাইল্যান্ড ফু ফারাবত ঐতিহাসিক পার্ক।

৪. রাশিয়ার কেনোজেরো লেক ল্যান্ডস্কেপ।

৫. কেনিয়ার গেদির ঐতিহাসিক শহর।

৬. দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মানবাধিকার, স্বাধীনতার লেগাসি সাইট।

৭. মালয়েশিয়ার নিয়া জাতীয় উদ্যান গুহা কমপ্লেক্স।