Microsoft- কে থমকে দেওয়া ‘Crowd Strike’ আসলে কী? জেনেনিন বিস্তারিত

মাইক্রোসফট উইন্ডোজে প্রযুক্তিগত ত্রুটির কারণে শুক্রবার (১৯ জুলাই) বিশ্বজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। নীল পর্দায় আটকে যাওয়া কম্পিউটার-ল্যাপটপ, ব্যাহত ব্যাঙ্কিং ও বিমান পরিষেবা – এই ত্রুটির প্রভাব স্পর্শ করেছে সকলকেই।

কীভাবে শুরু?

শুক্রবার সকালে, মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ -এর সম্মুখীন হতে শুরু করেন। বারবার রিস্টার্টের পরও সমস্যা সমাধান না হওয়ায়, টুইটারে ভেসে ওঠে অসংখ্য অভিযোগ।

কী ছিল সমস্যার কারণ?

মাইক্রোসফটের তরফে দ্রুতই জানানো হয়, ‘ক্রাউডস্ট্রাইক’ নামক একটি সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মের আপডেটের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। মাইক্রোসফট উইন্ডোজের বেশিরভাগ ব্যবহারকারীই সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রযুক্তিবিদদের কথায়, এর নাম ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’। এতে বারবার রিসার্ট হতে থাকে সিস্টেম। ফলে একটা সময় তা ক্র্যাশ করে যায়। সেই সঙ্গে উড়ে যায় যাবতীয় আনসেভড ডেটা।

কীভাবে সমাধান হলো?

ক্রাউডস্ট্রাইক ত্রুটির কথা স্বীকার করে দ্রুত সমাধানের চেষ্টা শুরু করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে ত্রুটি দূর করা হয় এবং ক্রমশ স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।

ভবিষ্যতে এমন ঘটনা কীভাবে রোধ করা যাবে?

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মাইক্রোসফট ও ক্রাউডস্ট্রাইক দুই পক্ষই নিশ্চিত করার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। নিয়মিত আপডেট ও পরীক্ষার মাধ্যমে সিস্টেমের স্থিতিশীলতা বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে।