OMG: তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাজ্য, সূর্যের তাপে গলে গেল ট্রেনের সিগন্যাল!

তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। পুরো ইউরোপে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। এর মারাত্বক প্রভাব থেকে রক্ষা পায়নি যুক্তরাজ্যও। দেশটিতে তীব্র দাবদাহের কারণে রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ট্রেনের একটি সিগন্যাল বাতির ওপরের অংশ গলে গেছে। সিগন্যাল বাতিটি কিংস ক্রস এবং পিটারবোরোর মাঝে অবস্থিত। তীব্র তাপের কারণে রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না।’

দাবদাহের প্রভাবের বিভিন্ন ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব লন্ডনের একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি দাবানলের আগুনে পুড়ে গেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ের পাশের একটি বন দাবানলের আগুনে জ্বলছে।

যুক্তরাজ্য তাদের ইতিহাসে এবারই প্রথমবার সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে। মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *